
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর কালিয়াকৈর দীর্ঘদিন যাবত ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছিল নকল সন্দেশ। দুর্গন্ধযুক্ত মিষ্টি রস দীর্ঘদিন পচিয়ে তৈরি হতো এমন খাবার আর এই সন্দেশগুলো বিভিন্ন গ্রাম মহল্লা এবং ঢাকার চকবাজারে বিক্রি হতো। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারি পরিচালক আফসানা পারভিন। অভিযানে বিষাক্ত কেমিক্যাল. সন্দেশ তৈরীর ক্ষতিকারক উপকরণ ও কাঁচামাল জব্দ করেন. এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারি পরিচালক এর অফিস সহকারী প্রদীপ্ত সরকার. আরো উপস্থিত ছিলেন কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান বাদল। কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো: মাসুদ রানা। সার্ভিস ফ্রি পণ্য মূল্য বিষয়ক সম্পাদক মো: সোহেল রানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারি পরিচালক আফসানা পারভীন সকলের উপস্থিতিতে মানব দেহের ক্ষতিকারক নিষিদ্ধ বিষাক্ত কেমিক্যাল সন্দেশ তৈরির উপকরণ. কাঁচামাল ও তৈরিকৃত সন্দেশ ধ্বংস করেন। রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শিফলতলী ইউনিয়ন নাম বিহীন ওই কারখানায় অভিযান পরিচালনা করেন প্রশাসন। প্রশাসন জানায় দীর্ঘদিন ধরে শিফলতলী এলাকার শাহীন নামের এক ব্যক্তি নামবিহীন কারখানায় দুর্গন্ধযুক্ত নোংরা সন্দেশ ও মিষ্টি তৈরি করে থাকেন। এই সময় নকল সন্দেশ তৈরীর ২৫ডাম ভেজাল উপাদান সহ কাটুন ও প্যাকেট জাতক ও নকল পণ্য জব্দ করে সেগুলো নষ্ট করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর খাবার ও ময়লাযুক্ত পরিবেশে এবং লাইসেন্স না থাকায় কারখানা টি বন্ধের নির্দেশ দেয়।

