
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিল-এর অসুস্থতার সংবাদ পেয়ে দরগা রোডস্থ তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শারীরিক খোঁজখবর নেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার।
এ সময় তিনি মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন। তাঁর এই মানবিক উপস্থিতি সমাজে সহমর্মিতা, সৌহার্দ্য ও পারস্পরিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক টিএমএ হাসান, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সিরাজগঞ্জ ওলামা দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। মানবসেবা ও জনকল্যাণে এমন আন্তরিক ভূমিকা সমাজকে আরও ঐক্যবদ্ধ, মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা সকলের।

