
আসাদুল ইসলাম ,
আসন্ন ৬নং আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছীসহ পুরো ইউনিয়নজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা— কে হচ্ছেন আগামী দিনের কর্ণধার? তবে এবারের নির্বাচনে আমলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে মুখে আলোচনার শীর্ষে রয়েছেন অঞ্জনগাছী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো: এমদাদুল হক এমদাদ।
“গরীবের আপনজন” ও যুবসমাজের আস্থার প্রতীক, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সফল সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ দীর্ঘদিন ধরেই আমলা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার গরীব, দুঃখী ও মেহনতী মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। ফলে স্থানীয়দের কাছে তিনি “গরীবের আপনজন” হিসেবে এক অনন্য পরিচিতি লাভ করেছেন।
পাশাপাশি তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখায় তিনি আজ এলাকার যুবকদের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন।
চায়ের টেবিল থেকে পাড়া-মহল্লায় ‘এমদাদ ঝড়’,সরেজমিনে আমলা ইউনিয়নের বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে এমদাদুল হক এমদাদের সততা, নম্রতা ও পরোপকারী গুণাবলী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশের দাবি— আমলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এমদাদের মতো একজন সৎ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
আমলা ইউনিয়নের একাধিক সাধারণ ভোটার জানান: “এমদাদ ভাই শুধু নির্বাচনের সময় না, সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। যেকোনো দুর্যোগে তিনি যেভাবে সাধারণ মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছেন, তা ভোলার মতো নয়। আমরা আগামীতে তাকেই আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
তরুণ ভোটারদের একমাত্র ভরসা,তরুণ ও প্রথমবার ভোট দেবেন এমন ভোটারদের মতে, যুবসমাজের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে এমদাদুল হক এমদাদ অনন্য। তিনি নিজে একজন সাবেক ছাত্রনেতা হওয়ায় তরুণদের পালস (মনস্তত্ত্ব) বোঝেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে ও মাদকের ছোবল থেকে দূরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
নির্বাচনী মাঠের বর্তমান হাওয়া এবং সাধারণ মানুষের উপচে পড়া সমর্থনই বলে দিচ্ছে, আসন্ন ৬নং আমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো: এমদাদুল হক এমদাদ জনমত জরিপে অনেকটাই এগিয়ে রয়েছেন। ইউনিয়নের অধিকাংশ মানুষই এখন তার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

