এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি ৮ নং মহারাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলাম।
আজ, ২৬ জুন ২০২৬ তারিখে আমি স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল প্রকার পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি যে, ভবিষ্যতে আমি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকব না।
আগামী দিনে আমি দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
সকল সাংবাদিক ভাই-বোন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বিনীত
মোঃ শহিদুল ফকির
পিতা: মোঃ আয়ুব আলী ফকির
গ্রাম: রামকৃষ্ণপুর, ডাকঘর: আকদিয়া
তারিখ: ২৬ জুন ২০২৬