বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রেভ প্রপার্টিজের উদ্যোগে জনপ্রিয় জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন এবং মুক্ত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মাহমুদা হোসেন ইসতার যৌথ জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ব্রেভ প্রপার্টিজের কার্যালয়ে এক আন্তরিক, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেভ প্রপার্টিজের চেয়ারম্যান ডা. খোরশেদ আলম শাকিল, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মানিকগঞ্জের ডিসি মোহাম্মদ ফারুক হোসেন, দৈনিক জনজাগরণ পত্রিকার ক্রাইম রিপোর্টার সারোয়ার আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোঃ শিহাব উদ্দিন ও মাহমুদা হোসেন ইসতার জন্মদিন উপলক্ষে যৌথভাবে কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় দুই ব্যক্তিত্বের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য এবং দেশ ও সমাজের কল্যাণে তাঁদের অব্যাহত অবদানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে মোঃ শিহাব উদ্দিন যেমন গণমাধ্যমে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন, তেমনি নারী উন্নয়ন, মানবিক কার্যক্রম ও সামাজিক সেবায় নিবেদিত ভূমিকার মাধ্যমে মাহমুদা হোসেন ইসতা সমাজে একজন পরিচিত ও প্রশংসিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জন্মদিনের এই আয়োজনটি ছিল ভালোবাসা, সম্প্রীতি ও আন্তরিকতার এক অনন্য মিলনমেলা, যেখানে উপস্থিত সকলেই দুই গুণী ব্যক্তিত্বের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।