বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান জিএসপিএল-এর উদ্যোগে জনপ্রিয় জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিনের জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জিএসপিএল কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন জিএসপিএল-এর সম্মানিত চেয়ারম্যান ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রতিষ্ঠাতা মোঃ মাহাবুব রহমান খান এবং জিএসপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক জনজাগরণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সালমান ফারসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসপিএল-এর পরিচালক মোঃ হাসান মাহমুদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপনের পাশাপাশি দেশের চলমান সামাজিক, অর্থনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ দোয়া মাহফিলে মোঃ শিহাব উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মময় জীবনের সফলতা এবং দেশ ও সমাজের কল্যাণে তাঁর অব্যাহত অবদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠিানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, আপসহীন লেখনী ও জনস্বার্থে নিরলস কাজের মাধ্যমে মোঃ শিহাব উদ্দিন ইতোমধ্যে সাংবাদিক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর নেতৃত্বে দৈনিক জনজাগরণ আরও এগিয়ে যাবে এবং দেশ, সমাজ ও মানুষের কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।