
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ভোলার চরফ্যাশন উপজেলায় এক তরুণীকে প্রকাশ্যে জোরপূর্বক চুম্বন করার পর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আপলোড করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে এমন আচরণ করেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

