
মো: জনি ইসলাম, স্টাফ রিপোর্টার
আজ ১০-৬-২০২৬ ইং, রোজ বুধবার, আনুমানিক বিকাল ৩:৫৫ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মির্জাপুর মাস্টার বাড়ির নান্দুয়ান মাদ্রাসার সামনে উত্তরা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিভার্সিটির ৩২ নাম্বার বাস, ঢাকা মেট্রো ব-১৫-৪৫৫৭, একটি কলেজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় , ফলে বাসটিতে ৪০ এর অধিক ছাত্রছাত্রী ছিল তার মধ্যে ২০ এর অধিক ছাত্রছাত্রী আহত এবং গুরুতর তিনজন আহত ,তাদেরকে মাওনা চৌরাস্তা একটি প্রাইভেট হসপিটালে নেওয়া হয়, রাস্তার পাশে বাসটি উল্টে পড়ায় দু’পাশে অনেক যানজটের সৃষ্টি হয়, পরে গাজীপুর মেট্রো থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং রাস্তার দুই পাশে যানজট মুক্ত করেন।

