
মোঃ মাহাবুল ইসলাম মুন্না-রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন এবং বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
সকালে কাকনহাট পৌরসভা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বীরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁর সংগ্রামী জীবন, অধিকার আদায়ের আন্দোলন এবং আত্মত্যাগের অবদান স্মরণ করা হয়।
পরে সিসিবিভিও শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। সভা পরিচালনা করেন উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীরসা মুন্ডা শুধু একজন সংগ্রামী নেতা নন, তিনি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাঁর আদর্শ আজও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন দিনা মুন্ডা, সিষ্টি টুডু, শিমন মূর্মূ, বিজয় হেম্ব্রম ও লাবনী হেম্ব্রম। তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সিসিবিভিও’র সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলী মূর্মূ, পৌল টুডু, যোসেফ হাঁসদাসহ বিভিন্ন গ্রাম সমাজ সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

