
দীপক শর্মা-ঠাকুরগাঁও
কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক মাঠে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করে এই ফসলের নায্য মূল্য যদি না পাই অথবা কেউ তুচ্ছতাচ্ছিল্য করে তখন খুবই মনে কষ্ট লাগে। আমরা বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন এর পেঁয়াজ বীজ চাষীরা এই মৌসুমে খুবই অবহেলিত, যারা ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন জেলা থেকে এসে কৃষকদের থেকে ভালো মানের পেয়াজ বীজ আবাদ করে নেয়। বীজ প্রসেসিং ১ থেকে ১.৫ মাস আগে সম্পন্ন হওয়ার পরও এখন পর্যন্ত কোন দাম নির্ধারণ হয়নি অথচ কৃষকদের ভুলভাল বুঝিয়ে তাদের কষ্টের ফসল টাকা ছাড়াই নিয়ে গেছেন বা নিয়ে যাচ্ছেন,
আমি ফরিদপুর পাবনা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বীজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, কৃষকের কষ্টের ফসল কৃষককে ভুলভাল বুঝিয়ে টাকা ছাড়া নিয়ে গেছেন বা নিয়ে যাচ্ছেন, এখন ইচ্ছেমতো ফায়দা নিচ্ছেন, ভুলে যাচ্ছেন কেন পাহারাই প্রহরী আছে কিন্তু, ভুলে যাবেন না ব্যবসায়ীরা।

