
আল আমিন খান সানি-বারহাট্টা, নেত্রকোনা
শিক্ষা ও অভিজ্ঞতার সফল তার সমন্বয়ে সাফল্যের সাথে দীর্ঘ ১২ বছর পার করে ১৩ তম বর্ষে পদার্পণ করেছে স্থানীয় ভাবে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ‘নাঈম স্টুডেন্ট কেয়ার একাডেমি’। মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের পরিচালক নাঈম খান জানান, দীর্ঘ পথচলায় তারা শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। নতুন বছরে একাডেমিটিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিয়মিত ক্লাস টেস্ট, মাসিক পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়। একাডেমিক প্রোগ্রামের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ পাঠদানের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এসএসসি প্রস্তুতি প্রোগ্রাম এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তি প্রোগ্রাম।
আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যের জন্য 01738-000959 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
স্থান:বারহাট্টা সি.কে.পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে।।

