নেত্রকোণার বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য (সহ সভাপতি পদমর্যাদা)নেত্রকোনা জেলা ছাত্রদল।উদীয়মান তরুণ রাজনীতিবিদ তরিকুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং সাহতা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এলাকার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষে তিনি ভোটের মাঠে সক্রিয় হয়েছেন।
সাহতা ইউনিয়নের মাটি ও মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকা তরিকুল ইসলাম ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মাঝে তিনি একজন পরিচ্ছন্ন ও উদ্যমী সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন।
নিজের প্রার্থীতা ও লক্ষ্য সম্পর্কে তরিকুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি সাহতা ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে চাই। এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
তার এই ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এলাকার উন্নয়নের জন্য তিনি তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। নির্বাচনে জয়ী হলে তিনি তৃণমূলের মানুষের ভাগ্য উন্নয়নে এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তরিকুল ইসলামের এই প্রচারণায় তার রাজনৈতিক কর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাহতা ইউনিয়নের প্রতিটি এলাকা।