
দীপক শর্মা-ঠাকুরগাঁও
আজ বালিয়াডাঙ্গী মেহমান খানার ২৪৮ তম সপ্তাহ পার করলো মেহমান থানা।
প্রতি শুক্রবারের মতো আজও জুমার নামাজ শেষে খাবার পরিবেশনের পূর্বে দোয়া হয়।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। আজ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অন্জন কুমার দাস,
অফিস সহকারী (সিএ) মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী, মেহমান খানার অন্যতম সংগঠক আবু শাহিন, কাঁচাবাজার জামে মসজিদের ইমাম হাফেজ সাফিউল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধক্ষ নুরুজামান, এখন টিভির জেলা প্রতিনিধি নাহিদ রানা প্রমুখ।
আজ দোয়া পরিচালনা করেন লাহিড়ী বড় মসজিদের ইমাম, বালিয়াডাঙ্গী মুজাহিদ জামে মসজিদের খতীব ও মেহমান খানার সংগঠক মুফতী নুর হোসাইন ভাই।

