
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রুমেল উপজেলার রাতগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মিসির আলীর ছেলে। তিনি বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার ৩৯ নম্বর আসামি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ – ৬ – ২০২৬ ইং রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ছাত্র-জনতা তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি রুমেলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

