
দীপক শর্মা-ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তারেক জিয়া ও সাগর হোসেন নামে দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে তারেক জিয়া একই এলাকার শরিফুল ইসলামের ছেলে এবং সাগর হোসেন আব্দুল কাদেরের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

