
জুলফিকার আলী জুয়েল :
জিএমপি বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া দেশীয় অস্ত্রসহ চার জন আসামীকে গ্রেফতার, তাদের হেফাজত হতে একটি ছুরি,একটি চাপাতি ও দুই টি চাকু উদ্ধার।
২ জুন রোজ মঙ্গলবার রাত ১১ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর এর বাসন থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)ইদ্রিস আলী (বিপি-৮৮০৭১১০২৪২)সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ মোখলেছুর রহমান, বিপি-৮৪০২০৭৭৫৫৯,এসআই (নিরস্ত্র) কাজী সামছুজ্জামান, বিপি-৮২০২০০০০৮৬,এএস আই (নি:) মো: সজিব হাসান, বিপি-৮৭০৬১০৩৩৫০,কং/১৩৬৭ মো:আরিফুল ইসলাম বিপি-৯৬১৫১৮১১৪৮,কং/৯৩ মো: আরিফুল ইসলাম বিপি-৯৫১৫১৮৬৭৫০ গোপন সূত্রের ভিত্তিতে জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় কতিপয় দুর্ধর্ষ অস্ত্রধারী অবৈধ অস্ত্রসহ নিয়ে অবস্থান করা কালে আসামী ১.মো: আহাদ জয়(২০) পিতা মো: জয়নাল আবেদীন মাতা জোসনা বেগম, সাং-নাইমুড়ী, থানা- সুলঙ্গা,জেলা- সিরাজগঞ্জ, বর্তমান সাং-নাওজোড় (ভাসমান)থানা-বাসন,গাজীপুর মহানগর, গাজীপুর।
২.মোঃ আব্দুল মান্নান (৩০)পিতা-ওসমান গণি মাতা-মনোয়ারা, সাং-নাচনমহুরী, থানা-ঝিনাইগাঁতি, জেলা-শেরপুর বর্তমান সাং-ইটাহাটা কলাবাগান (ইউসুফের বাসার ভাড়াটিয়া) থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।
৩.মোঃ আব্দুর রহিম (৩৫)পিতা-মৃত জামাল উদ্দিন মাতা মোছা-জয়মন নেছা সাং-বারবৈকা থানা-বাসন গাজীপুর মহানগর, গাজীপুর।
৪.মোঃ সাকিব (২৬)পিতা-নুর মোহাম্মদ মাতা-লাভলী আক্তার সাং-ভবানীপুর পূর্ব পাড়া (তালুকদার বাড়ীর সামনে)থানা ফুলবাড়ীয়া জেলা-ময়মনসিংহ। বর্তমান সাং-দিঘিরচালা (আঃসাত্তার মহরীর বাসার ভাড়াটিয়া) থানা-বাসন গাজীপুর মহানগর, গাজীপুর।
গণদের গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি, একটি চাপাতি ও দুইটি চাকু উদ্ধার পূর্বক সকল আলামত জব্দ করা হয়। উল্লেখিত ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

