
শেখ মোহাম্মদ পারভেজ :
ঘটনার সংবাদ পাওয়ার পর পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
ভিকটিম রিয়া খাতুন (১৫), পিতা- মোঃ আজিজুল প্রামানিক, মাতা- মমতা খাতুন, সাং- পূর্ব রাঘবপুর, ইউনিয়ন- ভাঁড়ারা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা। তিনি স্থানীয় মাওলানা কাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রাথমিক অনুসন্ধান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন মোঃ নাঈমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহযোগী মোঃ তুহিন প্রামানিক ও মোঃ ইয়াসিন শেখকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের মরদেহ পরিবহনে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ, অন্যান্য সম্ভাব্য জড়িত ব্যক্তি এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

