
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ খাইরুল ইসলাম এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৬ নং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত এই উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

