আলহামদুলিল্লাহ্! আল্লাহর অশেষ রহমতে “আলো ফাউন্ডেশন” এর উদ্যোগে ‘ঈদ আবাহন অনুষ্ঠান’ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে।আমাদের আজকের অতিথিবৃন্দের অনুপ্রেরণা আমাদের কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমরা আশাবাদী।
আমাদের আজকের (২৭.০৫.২০২৬) অনুষ্ঠানের বিশেষ কর্মসূচিগুলো নিম্নরূপঃ
★২০২৫ সালে বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী ০৬ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান।
★০৬ টি দরিদ্র ও অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার প্রদান।
★ফাউন্ডেশন এর পক্ষ থেকে চলমান শিক্ষাবৃত্তি প্রাপ্ত ০২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান।
★০৩ জন অসহায় অসুস্থ ব্যক্তিকে এককালীন চিকিৎসা সহায়তা প্রদান।
★ফলজ বৃক্ষরোপন কর্মসূচি (পবিত্র ঈদ-উল-আজহা এর ১/২ দিনের মধ্যে সম্পন্ন হবে)