
আল মুজাহিদ (যশোর)
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের নিয়ে দ্বিতীয় দিনেও বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের আজ সকাল থেকে সীমান্ত এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিজিবির ধারণা, তারা সীমান্তসংলগ্ন খড় বাগান অবস্থান করছে।
জানা গেছে, ওই ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মানবিক এই পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির ওপর বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধ পরিকর। এবং অবৈধ পুশইন রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

