ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও ছাত্ররাজনীতির পরিচিত মুখ আরিফুল ইসলাম তুহিনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জন জাগরণ পরিবার।
দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় আরিফুল ইসলাম তুহিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আরিফুল ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রসমাজের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ও সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “আগামী দিনের রাজনীতিতেও আরিফুল ইসলাম তুহিন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বার্তার শেষে দৈনিক জনজাগরণ পরিবারের পক্ষ থেকে আরিফুল ইসলাম তুহিনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুখ, সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করা।