
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে ছাগল ব্যবসায়ীর মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা
উত্তরাঞ্চলজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে ঠাকুরগাঁওয়ে হযরত আলী নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য আসেন হযরত আলী। সকাল থেকেই প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে বাজারের মধ্যেই লুটিয়ে পড়েন।

