
দীপক শর্মা-ঠাকুরগাঁও
আত্মহত্যাপীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষ পানে আত্মহ, ত্যার চেষ্টা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে বিষৎপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা। পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, প্রেমঘটিত বিষয়, অনলাইন জুয়া, মাদকাসক্তি ও আর্থিক অনটনসহ নানা কারণে নারী-পুরুষ উভয়ের মধ্যেই এই প্রবণতা তৈরি হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত পাঁচ মাসে অন্তত ৭৭ জন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৩৭ জন নারী এবং ৪০ জন পুরুষ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষ পান করা নারীদের ক্ষেত্রে স্বামীর নির্যাতন, শাশুড়ি-ননদের সঙ্গে বিরোধ, পারিবারিক অশান্তি, মা-বাবার ওপর অভিমান, শাড়ি বা মোবাইল ফোন কিনে না দেওয়া, জোরপূর্বক বিয়ের চেষ্টা এবং প্রবাসী স্বামী দীর্ঘদিন দেশে না ফেরার মতো কারণগুলো প্রধান ভূমিকা রাখছে। অন্যদিকে, পুরুষদের আত্মহত্যার চেষ্টার পেছনে কাজ করছে ভিন্ন কারণ।
স্ত্রীর তালাক বা ছেড়ে চলে যাওয়া, আর্থিক সংকট, অনলাইন জুয়া, নেশার টাকা জোগাড় করতে না পারা, মা-বাবার অপমান সহ্য করতে না পারা কিংবা মোটরসাইকেল বা মোবাইল কিনে না দেওয়ার মতো কারণে পুরুষেরা বিষপান করছেন।

