
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ভিক্ষুক থেকে ‘জ্বিনের বাদশা’- নানা ছদ্মবেশে প্রতারণা, অবশেষে ঠাকুরগাঁওয়ে আটক ছুটনি কখনও ভিক্ষুক, কখনও নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। মানুষের আস্থা অর্জনের জন্য সংগ্রহ করতেন মোবাইল নম্বর। এরপর গভীর রাতে ফোন করে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে ফাঁদে ফেলতেন সাধারণ মানুষকে।
অবশেষে বহুদিন ধরে আলোচিত সেই প্রতারক ছুটুনিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ছুটুনি নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিতেন। তিনি বলতেন, তার কাছে ৪০টি স্বর্ণের কলসি, রুপার মুদ্রা ও বিপুল পরিমাণ গুপ্তধন রয়েছে। কিন্তু এগুলো দেওয়ার মতো উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না।

