
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মানবিক কাজ ও সাংবাদিকতার বন্ধনে ঐক্যবদ্ধ একঝাঁক সংবাদকর্মী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারস্থ হাংরি পয়েন্টে টিম জার্নালিস্টস কুলাউড়ার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেনের নেতৃত্বে আয়োজন করা হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টিম জার্নালিস্টসের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন,
দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহউর রহমান,
দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু,
এ-জে চ্যানেল কুলাউড়ার পরিচালক ও দৈনিক কুলাউড়া ২৪-এর সম্পাদক ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
এজে চ্যানেল কুলাউড়ার পরিচালক আজিজুল ইসলাম,
দৈনিক ঘোষণার কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক,
নাগরিক টিভির কুলাউড়া উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মাহি,
দৈনিক লাখো কণ্ঠ কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন,
কুলাউড়া নিউজের আব্দুল জব্বার বাহার,
আলোকিত কুলাউড়ার নাঈমুল ইসলাম,
রবির বাজার নিউজের মোহাম্মদ কাশেম, দি কুলাউড়া ২৪ এর পরিচালক মোহাম্মদ শাফি,
বিডি লাইন ২৪-এর সম্পাদক ও পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী,
জাগ্রত কুলাউড়ার তাহমিদুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, টিম জার্নালিস্টস কুলাউড়া শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশনাতেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে বহু গৃহহীন পরিবার ঘর পেয়েছে এবং অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজের কল্যাণে আরও বড় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

