
আব্দুর রাজ্জাক :
নেছারাবাদ নান্দুহার গ্রামের সমিতির শাহ আলমের বিরুদ্ধে গরিব ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি মাসে ১,০০০ টাকা করে জমা দিলে পাঁচ বছর পর জমাকৃত টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসে এলাকার অনেক মানুষ তার সমিতিতে টাকা জমা করেন।
কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও অধিকাংশ সদস্য তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, বারবার যোগাযোগ করেও তারা কোনো সন্তোষজনক জবাব পাচ্ছেন না। এছাড়া, কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন যে তাদের জমাকৃত টাকা দিয়ে শাহ আলম জুয়া খেলেছেন এবং সেই কারণে এখন টাকা ফেরত দিতে পারছেন না।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে তাদের পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

