
দীপক শর্মা-ঠাকুরগাঁও
মা ছাগল কে চুরি করে জবাই। চুরি করা ছাগলের মাংস বিক্রি হয় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হোটেলে বলে জানালেন চক্রটি। মা ছাগেল পাশে তার চামরা দেখে ঘুরছে দুধের ছাগল ছানা।
মাদকসেবিদের কেন্দ্র করে গড়ে উঠেছে এলাকাভিত্তিক সংঘবদ্ধ গোপনচক্র। মাদকের টাকা জোগাড় করতে এমন কর্মকাণ্ড করে আসছে এরা।
এমনই চক্রের ২ সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের ভ্রাম্যমান আদালত।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

