
আল মুজাহিদ-(যশোর)
যশোরের চৌগাছায় ছিনতাই করা একটি মোটরসাইকেলসহ ভাঁদড়া গ্রামের সেই সেলিম রেজাকে (৪৫) আটক করেছেন পুলিশ। আটক সেলিম রেজা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শামছুর রহমানের ছেলে।
৩০ মে দুপুরে তাকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ছোট আন্দুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ০১টি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার (PULSAR) মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

