
মাসুম বিল্লাহ, খুলনা:
অত্যন্ত গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক সাহারুজ্জামান মোর্তজা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (৩০ মে) ফজরের নামাজের পর তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে খুলনা রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ আসর খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলের প্রতি জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

