
আল মুজাহিদ-(যশোর )
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ( শুক্রবার) বিকাল ৪ টায় লাউজানী আল – হেলাল কমপ্লেক্সে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান,অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম,অধ্যাপক আলমগীর কবির, রেজাউল করিম, হাফেজ রেজাউল ইসলাম নাভারণ ইউনিয়নের সাবেক মাওলানা মো: জিয়াউল হক, এম.এল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মহাবুব উল আলম মন্টু, পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, ডাকসুর ক্রীয়া সম্পাদক মো: আরমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি সহ শিবিরের নেতৃবৃন্দ।
এ সময় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যাপক আকারে উৎসবমুখর, গম্ভীর্য ও জাকজমক পূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ইসলামী সংগীত পরিবেশনা ছিলো। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা বক্তব্য ও সাংগঠনিক একাধিক বিশষের উপর তারা পরামর্শ প্রদান করেন।

