
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রী আটক
রাণীশংকৈল থানা পুলিশের কঠোর অভিযান আতঙ্কে রেখেছে মাদক কারবারদের। থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী ও তাঁর নেতৃত্বে এসআই রতন এমন এক নাম হয়ে উঠেছেন যারা মাদকের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছেন।
গতকাল (২৬ মে) মঙ্গলবার বিকাল ৬টায় রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মৃত তবারক আলীর ছেলে মো. শাহাবুদ্দিন (৪০) এবং তার স্ত্রী মোছা. সম্পা খাতুন (৪২) কে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী এ ধরনের সফল অভিযানের কারণে রাণীশংকৈলবাসীর প্রশংসায় ভাসছেন এসআই রতন।
রাণীশংকৈল থানা পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

