
দীপক শর্মা-ঠাকুরগাঁও
আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না” রামিসার বাবার এই আর্তনাদ শুধু একজন পিতার অসহায়ত্ব নয়, এটি আমাদের সমাজ ও বিচারব্যবস্থার প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থার নির্মম প্রতিচ্ছবি।
যখন একজন মানুষ ন্যায়বিচারের আশা ছেড়ে দেন, তখন তা কেবল একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং পুরো রাষ্ট্র ও সমাজব্যবস্থাও মানবাধিকারের জন্য গভীর লজ্জার বিষয়।
একটি সভ্য রাষ্ট্রে মানুষের শেষ ভরসা হওয়া উচিত বিচারব্যবস্থা। কিন্তু যদি মানুষ মনে করে বিচার মিলবে না, তাহলে সেটি আমাদের সকলের জন্য উদ্বেগের বার্তা।
রামিসার পরিবারের কান্না যেন আর কোনো পরিবারের ভাগ্যে না আসে সেই প্রত্যাশাই আজ দেশের মানুষের।
পরপারে ভাল থেকো মা-মনি।

