
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মোঃ মুশফিকুর রহমান এবং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, উদাখালী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

