
দীপক শর্মা-ঠাকুরগাঁও
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) শ্রদ্ধেয় অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন স্যারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হওয়ার সৌভাগ্য হলো। ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এই চমৎকার আয়োজনে উনার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই ছিল দারুণ অনুপ্রেরণাদায়ক। প্রথম দেখাতেই উনার অমায়িক ব্যবহার, বিনম্রতা এবং গভীর জ্ঞান যে কাউকেই মুগ্ধ করবে। একজন অত্যন্ত ভালো মানুষ এবং দূরদর্শী শিক্ষাবিদ হিসেবে তিনি আমাদের মাঝে ঠাকুরগাঁওয়ের উচ্চশিক্ষা নিয়ে তাঁর চমৎকার ভাবনার কথা শেয়ার করেছেন। মতবিনিময়কালে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উনার মতো একজন যোগ্য ও গুণী মানুষের হাত ধরেই আমাদের প্রাণের ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং অঞ্চলের প্রতিটি ঘরে শিক্ষার আলো আরও বেগবান হবে। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং তাঁর এই নতুন ও গৌরবময় পথচলার প্রতি রইল আমাদের অন্তহীন শ্রদ্ধা ও শুভকামনা।

