
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সহকর্মী সাংবাদিক সালমান জমদ্দারের একটি মোটরসাইকেলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে রাজনৈতিক একটি মামলায় আদালতে হাজিরা ও খবর সংগ্রহ করতে গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ সকালে সাংবাদিক সালমান জমদ্দার তাঁর মোটরসাইকেলটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গণে যান। সেখানে রাজনৈতিক মামলার হাজিরা শেষে কাজ শেষ করে চলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়া মাত্রই হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে।
আদালত চত্বরের মতো একটি জনাকীর্ণ জায়গায় হঠাৎ বাইকে আগুন ধরে যাওয়ায় সেখানে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেখানে উপস্থিত লোকজন ও অন্যান্য সহকর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে পানি ও বালি দিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা বা আশপাশের অন্য কোনো ক্ষতি হয়নি। তবে আগুনে মোটরসাইকেলটির ইঞ্জিন ও সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই এই আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

