
নিজস্ব প্রতিনিধি :
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬”। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ আয়োজনে সারা দেশ থেকে ৫০০-এর বেশি প্যারা অ্যাথলেট ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটার অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আন্তর্জাতিক আসরে অংশগ্রহণে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম।
আয়োজকদের লক্ষ্য, এশিয়ান প্যারা গেমস ২০২৬-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ প্রদান। পাশাপাশি বিসিবির উদ্যোগে ফিজিক্যালি চ্যালেঞ্জড, হুইলচেয়ার ও ব্লাইন্ড ক্রিকেটে জাতীয় দল গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

