
মাসুম বিল্লাহ, খুলনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবঘোষিত কমিটির আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক সজল হোসেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেলে নগরীর একটি অস্থায়ী কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ১২ মে (মঙ্গলবার) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক এবং সজল হোসেনসহ অন্যদের যুগ্ম আহ্বায়ক করে খুলনা মহানগর ছাত্রদলের ৪৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সজল হোসেন নবনির্বাচিত আহ্বায়ককে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় তারা সংগঠনের আগামী দিনের কর্মসূচি এবং খুলনার রাজপথে ছাত্রদলকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে সজল হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ছাত্রদলকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নবনির্বাচিত আহ্বায়কের নেতৃত্বে রাজপথের আন্দোলনে আমরা সর্বদা অগ্রভাগে থাকব।”
শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় ছাত্রদলের ইমতিয়াজ, সেজান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

