
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা ১৭ আসনের ১৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভাষানটেক মাটিকাটা ফলপট্টির গলিতে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মেনহোল জ্যাম হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই পুরো সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।
এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। প্রতিদিনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অনেক সময় শিক্ষার্থীদের পানি মাড়িয়ে বিদ্যালয় ও কলেজে যেতে দেখা যায়, যা অভিভাবকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার অভিযোগ করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসী দ্রুত মেনহোল পরিষ্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন

