
মোঃ গোলাম রব্বানী
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল খুলনা জেলা শাখার নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু শেখ এবং সহ-প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মল্লিককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রাত ৮টায় ৩নং নৈহাটি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নিতে রূপসা থানা ও নৈহাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ রাজু শেখ ও মেহেদী হাসান মল্লিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই আনন্দ উদযাপনে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মোল্লা সাইফুর রহমান, আহ্বায়ক, রূপসা থানা বিএনপি।
মোঃ দিদারুল ইসলাম দিদার, সদস্য সচিব, ৩নং নৈহাটি ইউনিয়ন বিএনপি।
রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক, ৩নং নৈহাটি ইউনিয়ন বিএনপি।
মোঃ মাসুম সরদার, সদস্য, সার্চ কমিটি ও রূপসা থানা বিএনপি।
মোঃ গোলাম রব্বানী, বিএনপি নেতা।
মোঃ লাভলু শেখ ও আতাহার শেখ, শ্রমিক দল নেতা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ লিপু শেখ, মোঃ মাসুদ মীর, খলিল, রাসেল, নাজমুল,সালমান ; ছাত্রদল নেতা নাঈম, আলামিন, ইয়াকিন, মৃদুল, মাহফুজ; বিএনপি নেতা মহসিন; শ্রমিক দল নেতা রাজু; জিয়া সাইবার ফোর্সের নেতা অপু, হৃদয়, বাইজিদ, মোঃ মাসুম শেখ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সংবর্ধনা শেষে নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু শেখ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সাইবার অঙ্গনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

