
মোঃ তাইনুল ইসলাম
প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। এ বছর মা দিবস পড়েছে ১০ মে।
মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ এই দিনটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অনেকে। কেউ মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করছেন, আবার কেউ ফুল, উপহার কিংবা ছোট আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।
বিশ্বজুড়ে মা দিবস উদযাপনের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে। সমাজকর্মী আনা জারভিস তার মায়ের স্মৃতির প্রতি সম্মান জানাতে এই দিবস চালুর উদ্যোগ নেন। পরে এটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে।
বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে মা দিবসের আয়োজন বেড়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম ও পারিবারিক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করছে।
তবে অনেকের মতে, মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। মায়ের চাইতে মমতাময়ী, মায়ের চাইতে অসাধারণ তো আর কেউ নেই। তাই ভালো থাকুন পৃথিবীর সকল মা। —প্রতিটি দিনই হতে পারে মা দিবস।

