
মোঃ তরিকুল ইসলাম খান :
বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সাক্ষাৎকালে দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন, ভূমি সংক্রান্ত জনভোগান্তি নিরসন এবং আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভূমি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মাননীয় ভূমি মন্ত্রী দৌলতপুর উপজেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
এদিকে, দৌলতপুরবাসীর উন্নয়ন ও জনকল্যাণে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

