
মোঃ তারিকুল ইসলাম খান :
রাজধানী ঢাকার ব্যস্ত নগরজীবনে প্রয়োজনের তাগিদে প্রতিদিনই বিভিন্ন মার্কেট ও দোকানপাটে ছুটে যান নগরবাসী। তবে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে যদি দেখা যায় সব দোকান বন্ধ—তখন ভোগান্তি যেন আরও বাড়ে। তাই সময় ও শ্রম বাঁচাতে আগে থেকেই জেনে নেওয়া জরুরি, সপ্তাহের এই দিনে কোথায় খোলা আর কোথায় বন্ধ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির কারণে সোমবার রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে ১৪ নম্বর সেকশন, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁওয়ের ওল্ড এয়ারপোর্ট এলাকা ও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর ও যাত্রাবাড়ীর কিছু অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
অন্যদিকে, কিছু গুরুত্বপূর্ণ মার্কেট অর্ধদিবস খোলা থাকবে। এসবের মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিএসসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীর মার্কেটগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে পূর্ব ধারণা থাকলে অপ্রয়োজনীয় যাতায়াত, সময় অপচয় ও ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব। তাই কেনাকাটার আগে পরিকল্পনা করে বের হওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

