
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় বিয়ের সংক্রান্ত পারিবারিক কলহের জেরে বিষ পানে রাব্বি হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ঝিনাইদহ শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন ঝিনাইদহ শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। তিনি পরিবারসহ ভাটই গ্রামে তার নানাবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। সম্প্রতি তাকে বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এ নিয়ে কলহের একপর্যায়ে শুক্রবার তিনি বিষপান করেন বলে জানা যায়।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

