
মো: হাফিজুল ওয়ারেছ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত সখিপুরের ছাত্র-ছাত্রী সম্মিলিত একটি বৃহৎ ছাত্র কল্যাণ সংগঠন সাস এসোসিয়েশন অব বাংলাদেশ। সূদীর্ঘ ২০ বছর পূর্বে ২০০৬ সালের ১০ জুলাই ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ সংগঠনের জন্ম হয়। পরবর্তীতে সকল বিশ্ববিদ্যালয় এ এর শাখা কমিটি গঠিত হয়। সকল শাখা কমিটির সমন্বয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন জনাব সৈয়দ ইউনুস আলীম ও প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব এম এইচ ওয়ারেছ। সংগঠনটি অল্প সময়ে বেশ সাড়া তুলে। সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সখিপুরের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ এবং ভর্তির সময় সখীপুরের ছাত্র-ছাত্রীদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করা। তার ধারাবাহিকতায় নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। যা নিম্নরূপ:
১। আহবায়ক: মো: নূর আলম (রাজশাহী বিশ্ববিদ্যালয়)য়
২। যুগ্ম আহবায়ক: রাসনা শারমিন রিতু (ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়)
৩। যুগ্ম আহবায়ক: তানভীর আহম্মেদ (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়)
৪। যুগ্ম আহবায়ক: ওয়াসিম আকরাম (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়)
৫। যুগ্ম আহবায়ক: খাদিজা আক্তার (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়)
সদস্য সচিব:
মো: পলাশ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
সদস্য:
১। মো: আজিজুল (গ্রীণ ইউনিভার্সিটি)
২। হিমেল আহম্মেদ (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়)
উক্ত সংগঠনের সংবিধান মোতাবেক প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা মহাসচিব এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়। এ সময় সাস এর বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

