ক্যান্টনমেন্ট ভাষানটেক থানার আওতাধীন ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মোঃ মেহেদী হাসান। আসন্ন আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব পদপ্রার্থী হিসেবে তিনি এখন সবচেয়ে আলোচিত নাম।
দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই ছাত্রনেতা। গত প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে জেল-জুলুম, নির্যাতন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন তিনি। দলের কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মোঃ মেহেদী হাসান। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি নিবেদন তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—দীর্ঘদিনের পরীক্ষিত এই ছাত্রনেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।