
মোঃ আবু সালেক ভূঁইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি
০৭-০৪-২০২৬ ইং মঙ্গলবার রোজ মঙ্গলবার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বরাদ্দকৃত ৭৫ শতাংশ জমির উপর উক্ত নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আধুনিক ও যুগোপযোগী পুলিশী সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোণাবাড়ী থানার জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন এই ভবন নির্মাণের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং সেবা প্রত্যাশী জনগণ দ্রুত ও মানসম্মত পুলিশী সেবা লাভ করতে পারবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ

