
মোঃ শফিকুল আলম ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাফার গোডাউন সংলগ্ন এলাকায় ফ্যাসিস্ট কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
শনিবার দুপুরে বল্লমঝাড় ও সাহাপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সদস্য সচিব নুর মোহাম্মদ প্রিন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি, শাহাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র শাহ, বল্লমঝাড় ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাফিজ আল আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, একাধিক মামলার পলাতক আসামি কামাল হোসেনকে তদবিরের মাধ্যমে পুনর্বহালের চেষ্টা চলছে। এর প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

