
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের বিভিন্ন সড়কে অবাধে গরুর চলাচল দিন দিন বেড়েই চলেছে। এতে করে শহরের ব্যস্ত সড়কগুলোতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
স্থানীয়রা জানান, শহরের হামদহ, পায়রা চত্বর, আরাপপুর, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিনই গরুর পাল ঘুরে বেড়াতে দেখা যায়। অনেক সময় হঠাৎ করেই গরু সড়কের মাঝখানে চলে আসায় মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশা চালকদের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
শহরের এক মোটরসাইকেল চালক বলেন, “হঠাৎ করে রাস্তার মাঝখানে গরু উঠে আসে। ব্রেক করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। কয়েকদিন আগে আমার সামনে একটি বাইক গরুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়।”
পথচারীরাও একই সমস্যার কথা জানিয়েছেন। তারা বলেন, অনেক সময় গরুর পাল রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মানুষকে আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু গরুর মালিক গরু ছেড়ে দেন শহরের সড়কে। এতে গরুগুলো রাস্তার ধারে বা মাঝখানে ঘুরে বেড়ায়। কিন্তু এ বিষয়ে তেমন কোনো নজরদারি নেই বলে দাবি করেন তারা।
সচেতন নাগরিকরা বলছেন, শহরের সড়কে অবাধে গরুর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি গরুর মালিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন

