
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তি বাতিল করেছে সরকার।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৭ আগস্ট বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মাহবুব মোর্শেদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তার আবেদনের প্রেক্ষিতে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
সূত্র : বাসস…

