
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কাওসার আলী বারবাজার এলাকার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে ।
মঙ্গলবার বেলা ১২(বার) টার দিকে কালীগঞ্জ বারবাজার এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানানন, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামি রুপসা বাস বারবাজার বাসস্টান্ড এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাওসার আলীকে পিষ্ট করে পাশের একটি খাবার হোটেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাওসার আলীর মৃত্যু হয়। এ সময় বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও দুইজন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাটিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির বলেন, দূর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

